রাজ্যে হিংসা, দুর্নীতি সমূলে উৎপাটনের ডাক রাজ্যপালের

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যপাল সি ভি আনন্দ বোস রাজ্যে হিংসা, দুর্নীতি ক্যানসারের মত ছড়িয়ে পড়েছে বলে উদ্বেগ ব্যক্ত করেছেন। একে সমূলে উৎপাটন করা দরকার বলে মন্তব্য করেন তিনি।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তাঁর এই বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে অভিজ্ঞ মহল মনে করেন।
ঐতিহ্য, সম্প্রীতি ও সামগ্রিক বিকাশের বার্তা নিয়ে আজ কলকাতা যাদুঘরে, “শান্তি, শুদ্ধি, সমৃদ্ধি” শীর্ষক বিশেষ অনুষ্ঠান হয়।


পরে সাংবাদিকরা কেরলের নাম বদলের প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে প্রশ্ন করলে রাজ্যপাল বলেন, কেরল বিধানসভা এই নিয়ে প্রস্তাব নিয়েছিল। নাম বদলকে তিনি স্বাগত জানান।এই বিষয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য তাঁর ব্যক্তিগত বলে জানান।

রাজ্যপাল বলেন, রাজ্যের রাজনীতিতে দুর্নীতি, চুরি, হিংসা ক্যান্সারের মত ছড়িয়ে পড়েছে, একে সমূলে নির্মূল করা দরকার। বাংলার ঐতিহ্যকে রক্ষা করতেই হবে বলে তিনি বার্তা দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*