রাজীব কুমার রাজ্যসভায়! সমালোচনা বিজেপি, কংগ্রেসের

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্য পুলিশের সদ্য প্রাক্তন ডি জি রাজীব কুমারকে রাজ্যসভার সাংসদ পদে মনোনয়ন দিলো শাসক দল। যা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, রাজ্যসভায় কাকে পাঠানো হবে তা তৃণমূলের নিজস্ব ব্যাপার। কিন্তু প্রাক্তন আমলা রাজীব কুমার, যিনি বাঙালি নন, তাঁকে সাংসদ করার নেপথ্যে অন্য কারণ আছে বলে সুকান্ত মজুমদার জানান।।বলেন, আসলে রাজীব কুমার অনেক কিছু জানেন। তিনি মুখ খুললেই মুখ্যমন্ত্রী বিপদে পড়বেন। তাঁর মুখ বন্ধ রাখতেই রাজীব কুমারকে সাংসদ পদ উপহার দেওয়া হল।
সম্প্রতি সুকান্ত মজুমদার তাঁকে নিয়ে কিছু মন্তব্য করায় মানহানির মামলা করেছেন রাজীব কুমার। ওয়াকেবহাল মহল মনে করেন, নেপথ্যে কোন শক্তিশালী প্রভাব না থাকলে এটা করা সম্ভব না। রাজ্যসভায় রাজীব কুমারের মত কর্মদক্ষ অথচ বিতর্কিত প্রাক্তন আমলাকে শাসকদল মনোনয়ন দেওয়ায় তা স্পষ্ট হল বলে অভিজ্ঞ মহল মনে করেন।
কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরী পৃথকভাবে রাজীব কুমারকে কটাক্ষ করে বলেন, দীর্ঘদিন পুলিশে থেকে তৃণমূলের হয়ে কাজ করার পুরস্কার পেলেন উনি!
উল্লেখ্য, গত জানুয়ারি মাসে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ইডি তল্লাশির সময় মুখ্যমন্ত্রীর যাওয়া নিয়ে তোলপাড় ওঠে। তখনও রাজীব কুমারকে সেখানে দেখা গেছিল। রাজ্য পুলিশের ডিজি হিসাবে তাঁর সেখানে যাওয়া নিয়েও বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন৷ মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ এই প্রাক্তন আমলাকে শাসক দল রাজ্যসভায় মনোনয়ন দেওয়ায় বিতর্ক তাঁর পিছু ছাড়ছে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*