শপথ নীতিশের, বিহারে পরবর্তী মুখ্যমন্ত্রী কে, জল্পনা তুঙ্গে

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যসভার সাংসদ হিসাবে আজ নীতিশ কুমার শপথ নিলেন। এরপর তাঁর উত্তরসূরী কে হবেন তা নিয়ে রাজ্য, জাতীয় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
বিহারের উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী মূলত এই পদের দাবিদার হলেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই এর নাম নিয়েও চর্চা চলছে। বিজেপি র কেন্দ্রীয় নেতৃত্ব এনডিএ জোটের আভ্যন্তরীণ সমীকরণ ও ভবিষ্যতের নির্বাচনী রণকৌশল মাথায় রেখে সিদ্ধান্ত নেবেন বলে অভিজ্ঞ মহল মনে করেন।
এখন অবধি উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীই মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে আছেন। তবে নিত্যানন্দ রাই-এর সাংগঠনিক দক্ষতা, কেন্দ্রীয় নেতাদের আস্থাশীলতায় তাঁকে নিয়েও জল্পনা চলছে।
যাদব সম্প্রদায়ের প্রতিনিধি নিত্যানন্দ রাই বিরোধী আরজেডি-র ভোট ব্যাঙ্কে ফাটল ধরাতে পারে বলে দলের অনেকে মনে করেন।।আগামী বছর উত্তর প্রদেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে তাঁকে বিহারের কুর্সিতে বসালে উভয় রাজ্যের যাদব সম্প্রদায়ের কাছে বার্তা দেওয়া যাবে বলে দলের একাংশ মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*