তাঁর ও প্রধানমন্ত্রীর স্ত্রী-র কোন ব্যাপার নেই, মন্তব্য রাহুল গান্ধীর

Spread the love

রোজদিন ডেস্ক : “আমার ও প্রধানমন্ত্রীর স্ত্রী নিয়ে কোন ব্যাপার নেই।” আজ লোকসভায় বিরোধী নেতা রাহুল গান্ধীর এই বক্তব্যে হাসির তুফান ওঠে। মহিলা সংরক্ষণ সংশোধনী-সহ তিনটি বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি মহিলাদের বন্দনা করে বলেন, সকলের পরিবারেই তাঁদের মা, বোন, স্ত্রী-দের প্রভাব আছে।
ভারতের জাতীয় কল্পনা ও ব্যক্তিগত জীবনেও মহিলারা কেন্দ্রীয় চালিকা শক্তি। এরপর তিনি কিছুটা লঘু সুরে বলেন, তবে তাঁর ও প্রধানমন্ত্রীর স্ত্রী নিয়ে কোন ব্যাপার নেই।
তাঁর এই মন্তব্যে সভায় হাসির তুফান ওঠে। রাহুল গান্ধীর পিছনের আসনে তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধীকেও হাসতে দেখা যায়।
উল্লেখ্য, গান্ধী – নেহরু পরিবারে মহিলাদের ভূমিকা, গুরুত্ব অপরিসীম। তাঁর পিতামহী প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ব্যক্তিত্ব, দেশ বিদেশে তাঁর ঋজু রাজনৈতিক ভাবমূর্তি এখনও অম্লান। তাঁর মা সোনিয়া গান্ধীর প্রভাব, ব্যক্তিত্বও সর্বজনবিদিত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*