রোজদিন ডেস্ক :
কেন্দ্রর আনা মহিলা সংরক্ষণ সংশোধনী বিল আদতে দেশের ভোট মানচিত্র বদলের বিল বলে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী আজ মন্তব্য করেন। তিনি এই প্রয়াসকে দেশ বিরোধী বলে তোপ দেগে জানিয়ে দেন, তাঁরা সর্বশক্তি দিয়ে এর বিরোধিতা করবেন।
মহিলা সংরক্ষণ সংশোধনী সহ তিনটি বিল নিয়ে গতকাল থেকে সংসদে আলোচনা চলছে। গতকাল গভীর রাত অবধি চলা এই আলোচনায় প্রিয়াঙ্কা গান্ধী, কাকলি ঘোষ দস্তিদার সহ বিরোধী সাংসদরা অভিযোগ করেন, এলাকা পুনর্বিন্যাসের নামে নিজেদের শক্তি বৃদ্ধি করার প্রয়াস নিয়েছে সরকার।
আজ এই আলোচনায় অংশ নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন বিরোধী নেতা রাহুল গান্ধী।। তাঁর অভিযোগ, মহিলাদের ক্ষমতায়ন না, আসলে রাজনৈতিক উদ্দেশ্যে ক্ষমতা দখলের চেষ্টা হচ্ছে। ২০২৩ সালের পাশ হওয়া বিলটিই আসল ছিল।
অপারেশন সিঁদুর, বালাকোট প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীকে জাদুকর বলে বেঁধেন তিনি। যা নিয়ে সভায় তুমুল হৈচৈ বাধে।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই মন্তব্যর তীব্র বিরোধিতা করেন। অসন্তোষ ব্যক্ত করেন অধ্যক্ষ ওম বিড়লাও।
পরিবার, সমাজ সহ সর্বত্র মহিলাদের ভূমিকার গুরুত্ব র কথা বলেন রাহুল গান্ধী। জানান, দেশের চালিকাশক্তি হচ্ছেন তাঁরা। কিন্তু এত তাড়াহুড়ো করে কেন এই সব বিল আনা হোল তিনি প্রশ্ন তোলেন।
এর আগে পরিষদীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, এটি একটি প্রক্রিয়া, আগের আইন রূপায়িত হয়নি, ফলে তা রূপায়ণের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে।

Be the first to comment