রোজদিন ডেস্ক :
বিজেপি প্রার্থীর প্রচারে বাধা দেওয়ায় কেন্দ্রীয় বাহিনীর সপাটে চপেটাঘাত তৃণমূল নেতাকে! পশ্চিম মেদিনীপুরের সবং এর এই ঘটনার ছবি ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য দেখা দিয়েছে।
সূত্রের খবর, সবং এর ছিনা এলাকায় প্রচারে গেলে বিজেপি কর্মীদের বাধা দেওয়া হয়। অভিযোগ পেয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখানে যান। ফোনে আসা ছবি দেখে অভিযুক্তদের চিহ্নিত করার সময় আচমকাই এক টিএমসি নেতাকে সপাটে চপেটাঘাত করেন বাহিনীর এক আধিকারিক। যা নিয়ে তীব্র চাঞ্চল্য দেখা দেয়।
বিজেপির অভিযোগ, টিএমসি ওখানে গুন্ডারাজ কায়েম করেছে।
এলাকায় অভিযুক্তদের খোঁজে গিয়ে বাহিনী কারও গায়ে হাত দিতে পারে কিনা এই চর্চায় এলাকায় রাজনৈতিক মহল এখন সরগরম বলে জানা যায়।

Be the first to comment