রোজদিন ডেস্ক :
হরিবংশ রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হলেন। এই নিয়ে পরপর তিনবার তিনি এই গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন। গত ৯ এপ্রিল তাঁর কার্যকাল শেষ হয়। আজ রাজ্যসভার নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা এই সংক্রান্ত প্রস্তাব আনেন। বিনা বিরোধিতায় তা গৃহীত হয়।
ডেপুটি চেয়ারম্যান পদে হরিবংশ আবার নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে অভিনন্দন জানান৷ তাঁর অভিজ্ঞতা, অবদানের কথা বলেন। রাজ্যসভার বিরোধী নেতা মল্লিকার্জুন খড়গেও তাঁকে অভিনন্দন জানান।
প্রাক্তন সাংবাদিক হরিবংশ রাজ্যসভায় মনোনীত সদস্য।

Be the first to comment