মহিলা সংরক্ষণ আইন কার্যকর হয়ে গেল

Spread the love

রোজদিন ডেস্ক : মহিলা সংরক্ষণ সংশোধনী বিল-সহ তিনটি বিল নিয়ে সংসদে আলোচনা চলছে। এর মাঝেই মহিলা সংরক্ষণ সংক্রান্ত পুরানো আইনই কার্যকর করে দিলো কেন্দ্র। গতকালই কেন্দ্রীয় আইন মন্ত্রক এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।
২০২৩ সালেই তা আইন হয়ে গেছিল। এতদিন তা কেন কার্যকর হয়নি, গতকাল সংসদে আলোচনাকালে অনেকে এই নিয়ে প্রশ্নও তোলেন। সূত্রের খবর, আগের আইন কার্যকর না হওয়ায় কি করে তার সংশোধনী আনা যায়, এই কথা মাথায় রেখেই গতকাল তা কার্যকর করা হয়। আইনেই এর সংস্থানও ছিল।
এই আইন অনুযায়ী সংসদ, বিধানসভা-সহ সব আইনসভাতেই এই সংরক্ষণ কার্যকর হবে।
তবে এই সংরক্ষণ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে না। জনগণনার পর আসন পুনর্বিন্যাস প্রক্রিয়াসম্পন্ন হওয়ার পর তা কার্যকর হওয়ার কথা।
সংসদে তিনটি বিল নিয়ে যে আলোচনা চলছে, অঙ্কের হিসাবে তা পাশ করানোর মত প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা সরকারের এখন নেই। এই প্রেক্ষিতে আগের সংরক্ষণ বিল কেন্দ্র কার্যকর করায় বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*