তামিলনাড়ুতে খাদে যান পড়ে নিহত ৯, আহত ৪

Spread the love

রোজদিন ডেস্ক :
কেরালাম থেকে তামিলনাড়ু বেড়াতে এসে দুর্ঘটনায় প্রাণ হারালেন নয় জন। শুক্রবার সন্ধ্যায় তামিলনাড়ুর ভালপারাই ঘাট রোডে এই ভয়াবহ দুর্ঘটনা হয়। পাহাড়ি পথে বাঁক নিতে গিয়ে পর্যটক বোঝাই যানটি খাদে পড়ে যায়। এতে ১৩ জন যাত্রীর ৯ জনই মর্মান্তিক ভাবে প্রাণ হারান। ৪ জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি।
কেরালামের মালাপ্পুরম থেকে তাঁরা এসেছিলেন।
খবর পেয়ে পদস্থ পুলিশ আধিকারিক, উদ্ধারকারী দল ঘটনা স্থলে যান।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন।
অপর আর একটি দুর্ঘটনায় শুক্রবার কর্ণাটকের দেবাপুরে একই পরিবারের ৬ জন প্রাণ হারান। একটি বেসরকারি বাস ও গাড়ির সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। নিহতরা সবাই গাড়ির যাত্রী ছিলেন। বাসের যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*