রোজদিন ডেস্ক :
খড়্গপুরের আইআইটি-তে আজ সকালে এক পড়ুয়ার রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে। জয়বীর সিং দারিয়া (২১) নামের এই পড়ুয়ার রক্তাক্ত দেহ অটলবিহারী বাজপেয়ী হলের সামনে উদ্ধার করা হয়। তিনি গুজরাটের আমেদাবাদ থেকে এখানে এসেছিলেন। ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং এর তৃতীয় বর্ষের পড়ুয়াকে নিরাপত্তা রক্ষীরা রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পুলিশ এসে তাঁকে ক্যাম্পাসের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে জানান।
কিভাবে এই তরুণের মৃত্যু হোল তা এখনও স্পষ্ট না। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তিনি পাঁচ তলা থেকে নীচে ঝাঁপ দেন। এটি আত্মহত্যা না নেপথ্যে অন্য কিছু তা ময়নাতদন্তের পর জানা যাবে।
উল্লেখ্য, আইআইটি খড়্গপুরে গত ১৬ মাসে আটজন মেধাবী পড়ুয়া ও গবেষকের অস্বাভাবিক মৃত্যু হয়। এর মধ্যে পাঁচ জন আত্মঘাতী হন।
কেন এই অস্বাভাবিক মৃত্যু মিছিল, তা নিয়ে নানা জল্পনা শোনা যায়। পুলিশ এই ঘটনার তদন্ত করছে।

Be the first to comment