রোজদিন ডেস্ক : প্রবল ভূমিকম্পে আজ কেঁপে উঠলো জাপানের উত্তরাংশের উপকূল অঞ্চল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৫। এর জেরে সুনামির সতর্কতা জারি হয়েছে জাপানে।
সূত্রের খবর, সানরিকু উপকূলে এই তীব্র কম্পন অনুভূত হয়।এর উৎস ছিলে মাটির ১০ কি মি নীচে। আবহাওয়া দফতরের
আশঙ্কা, আসতে পারে সুনামিও। তা হলে আমরি, ইয়াতে ইত্যাদি দ্বীপ ক্ষতিগ্রস্ত হতে পারে।
২০১১ সালের ভয়ংকর ভূমিকম্প ও সুনামিতে তছনছ হয়ে গেছিল জাপান। কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। আজকের ভূকম্প সেই ভয়ানক স্মৃতি ফের উসকে দিয়েছে।
জাপান সরকার সংশ্লিষ্ট এলাকায় সতর্ক বার্তা জারি করেছে। এখন অবধি ক্ষয়ক্ষতির বিশদ তথ্য মেলেনি।

Be the first to comment