অনুমতি পাওয়া গেল না, তাই বাতিল হল ২৩ তারিখের রাহুল গান্ধীর বঙ্গ সফর

Spread the love

পিয়ালী: 

দ্বিতীয় দফায় ২৩ শে এপ্রিল বঙ্গ সফরে আসার কথা ছিল রাহুল গান্ধীর। ঐদিন রাজ্যে প্রথম পর্যায়ের ভোট। দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ ২৯ তারিখ যে ভোট হবে তাঁর প্রচারে আসার কথা ছিল তার। কলকাতাতে দুটি সভা এবং শ্রীরামপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সমর্থনে রাহুল গান্ধীর জনসভা হওয়ার কথা ছিল। কংগ্রেস নেতাকর্মীদের মধ্যে এই নিয়ে উৎসাহ উদ্দীপনার ছিল তুঙ্গে। সারাদিন ধরেই তারা অনুমতি পাওয়ার চেষ্টা করেন। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সন্ধ্যের দিকে খানিকটা হতাশ হয়ে একটি ভিডিও বার্তা দেন যে তারা কোথাও-ই রাহুল গান্ধীর জনসভার অনুমতি পাচ্ছেন না। অবশেষে রাতে জানা যায় তার ২৩ তারিখের জনসভা অনুমতি না পাওয়ায় বাতিল হল। ২৫ ও ২৬ তারিখ রাহুল গান্ধীর সময় আছে। কংগ্রেস প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এখন চেষ্টা করছে ২৫ এপ্রিল বা ২৬শে এপ্রিল যে কোন একদিন অথবা দুদিন রাহুল গান্ধীকে বাংলায় আনার জন্য।

শ্রীরামপুরে যে পার্কে জনসভা হওয়ার কথা ছিল রাজ্য সরকারের উদ্যানপালন বিভাগ সেই অনুমতি বাতিল করে দেয়। অন্যদিকে মেটিয়াবুরুজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা থাকার কারণে ওখানে সভা করার অনুমতি মেলেনি। পার্ক সার্কাসটিও কলকাতা পুরসভার উদ্যান বিভাগের অধীনে এবং সেখানে অনুমতি পাওয়া যায়নি। শহীদ মিনারে অনুমতির জন্য ফোর্ট উইলিয়াম অর্থাৎ আর্মির কাছে আবেদন করে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। কিন্তু শ্রীরামপুরের সভা না হওয়ার কারণে রাহুল গান্ধীর বঙ্গ সফর বাতিল হয়ে যায়। তাই এই অনুমতির আর কোন মূল্য নেই। আপাতত ২৫/ ২৬ তারিখের রাহুল গান্ধী যদি সময় দেন তাহলে শহীদ মিনারে সভা করার কথা ভাবছে কংগ্রেস নেতৃত্ব। সে ক্ষেত্রে সেনাবাহিনীর কাছে নিতে হবে প্রয়োজনীয় অনুমতি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*