রোজদিন ডেস্ক : ভোটপর্ব শেষ হলেও বহু ভোট কর্মী ভোট দিতে পারেননি বলে অভিযোগ উঠেছে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ এর জন্য নির্বাচন কমিশনের অব্যবস্থাকে দায়ী করেছেন। সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, বিএলও-সহ অনেককে আচমকা ভোট কর্মীর দায়িত্ব দেওয়া হয়, বহু ক্ষেত্রে পোস্টাল ব্যালট ইস্যুও করা হয়নি, অনেকে এর জন্য আবেদন করার সুযোগ পাননি, নানা ধরনের অব্যবস্থার দরুণ শেষ দিনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ ও করতে পারেননি।
যে ভোট কর্মীরা কমিশনের অব্যবস্থার জন্য ভোট দিতে পারেন নি, তিনি তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্র ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়েছেন। আগামী ৪ মে ফল প্রকাশের আগে এই ব্যবস্থা গ্রহণের দাবি করেন তিনি।

Be the first to comment