বাম, অতি বামদের নিয়ে ও বিজেপির বিরুদ্ধে লড়তে চান মমতা ব্যানার্জি 

Spread the love

রোজদিন ডেস্ক :

রাজ্যে নতুন মুখ্যমন্ত্রীর শপথের দিনই বিজেপির বিরুদ্ধে নতুন মঞ্চ গড়ে লড়াইয়ের ডাক দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

আজ নিজের বাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করেন তিনি। সেখানে বিজেপি কে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, রাজনৈতিক ভাবে তাঁদের প্রথম শত্রু হোল বিজেপি।। এর বিরুদ্ধে বাম, অতিবাম, যে কোন ও জাতীয় দল, যে যেখানে আছেন, সবাইকে বিজেপির বিরুদ্ধে জোট বাঁধার আহবান জানান।

বলেন, চারদিকে সন্ত্রাসের বজ্রাঘাত চলছে। তিনি সব রাজনৈতিক দল, ছাত্র, যুব সংগঠন, এনজিও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে জোট বাঁধতে বলেন।

এই বিষয়ে প্রশ্নে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, জীবন যখন শুকায়ে যায়, করুণাধারায় এসো।

আজ বিজেপি তথা নতুন সরকারের বিরুদ্ধে একের পর তোপ দাগেন মমতা ব্যানার্জি। তাঁর অভিযোগ, তাঁদের রবীন্দ্র জন্মদিন পালনেও অনুমতি দেওয়া হচ্ছিল না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*