দায়িত্বশীল, স্বচ্ছ, জনমুখী প্রশাসন গড়ে তোলাই অঙ্গীকার : মুখ্যমন্ত্রী 

Spread the love

রোজদিন ডেস্ক :

রাজ্যে দায়িত্বশীল, স্বচ্ছ, জনমুখী প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে তাঁদের সরকার অঙ্গীকারবদ্ধ বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ জানান।

নবান্নে প্রবেশ করে তিনি আজ আইনশৃঙ্খলা, প্রশাসনিক পরিস্থিতি খতিয়ে দেখেন। সমাজ মাধ্যমে জানান, রাজ্যের প্রতিটি নাগরিকের নিরাপত্তা, সুশাসন ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। রাজ্যের জনগণের নিরাপত্তা ও শান্তি সুনিশ্চিত করাই প্রাথমিকভাবে সরকারের অগ্রাধিকার।

বৈঠকে মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়াল, স্বরাষ্ট্র সচিব সঙ্ঘমিত্রা ঘোষ, ডি জি সিদ্ধিনাথ গুপ্তা, সিপি অজয় নন্দা উপস্থিত ছিলেন বলে তিনি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*