আর মুখ্যমন্ত্রীর “অনুপ্রেরণা” শব্দ ব্যবহার নয়

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যে ২০১১ সালে পরিবর্তনের সরকার ক্ষমতায় আসার পর সব সরকারি প্রকল্প, সরকারি কাজ ইত্যাদিতে “মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা” শব্দবন্ধ চালু হয়েছিল। রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতাসীন হওয়ার সঙ্গে এই শব্দবন্ধের ও সমাপ্তি হোল। সূত্রের খবর, আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সচিবদের বৈঠকে পরিস্কার এই কথা জানিয়ে দিয়েছেন।

আজ নবান্নে তাঁর নতুন মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ জনকল্যাণমুখী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সূত্রের খবর, এরপর মুখ্যমন্ত্রী সচিবদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। সেখানে তিনি পরিস্কার জানিয়ে দেন, কোনও মৌখিক নির্দেশ নয়, সরকারি কাজ হবে লিখিত নির্দেশে, অযথা টাকার অপচয় যেন না হয়। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা বলা বা লেখার কোন দরকার নেই। ভয়ের কোন ব্যাপার নেই। যাঁর যখন প্রয়োজন হবে তাঁর সঙ্গে দেখা করার সময় নিয়ে আসবেন, জরুরি প্রয়োজনে সরাসরিও চলে আসতে পারেন।
এই ছাড়া প্রশাসনে আরও সংস্কার হবে। সচিবরা প্রয়োজনে দিল্লি যেতে পারবেন। সব দফতরে নিয়োগ নিয়ে ভাবনা চিন্তা হচ্ছে। যা হবে সব আইন মেনে হবে। কর্মীবর্গ ও প্রশাসনিক দফতরের নিয়ম মেনেই সব কাজ হবে বলে তিনি জানিয়ে দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*