হেলমেট না পরার জের, পালাবদলের হাওয়ায় তিনদিনে কলকাতায় পাকড়াও ৩৩০২ জন

Spread the love

রোজদিন ডেস্ক  : পলাবদলের পর রাজ্য প্রশাসনে এখন নতুন হাওয়া। বেড়েছে তৎপরতা। এই আবহে হেলমেটহীন বাইক চালকদের ধরতে হঠাৎই তৎপর হয়েছে পুলিশ। লালবাজারের দেওয়া তথ্য বলছে সোম, মঙ্গল ও বুধবার এই তিনদিন মিলিয়ে শুধু কলকাতাতেই হেলমেট ছাড়া বাইক বা স্কুটি চালানের অপরাধে ৩৩০২ জনকে পাকড়াও করেছে পুলিশ। একইসঙ্গে বাইক বা স্কুটিতে দু’জনের বেশি আরোহীদের বিষয়েও কড়া মনোভাব দেখাচ্ছে পুলিশ। কলকাতার বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং। সোমবার থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত হেলমেট না পরে বাইক চালানোর অভিযোগে ৩৩০২ জনকে ধরেছে পুলিশ। এছাড়া শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ক্রাউড ম্যানেজমেন্ট নিয়ে ১৫ দিন অন্তর বিভিন্ন ডিভিশনে মাস্টার প্যারেড-এর নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের দেওয়া তথ্য বলছে, সোমবার ৭২২ জন, মঙ্গলবার ১৯৩৯ এবং বুধবার সন্ধ্যা পর্যন্ত ৬৪১ জনকে ধরা হয়েছে।

ছবি : প্রতীকী

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*