রোজদিন ডেস্ক :
নিট প্রশ্ন পত্র ফাঁসের তদন্তে এবার লাতুরের এক চিকিৎসক, পুনে ভিত্তিক কোচিং কেন্দ্রের ফিজিক্সের শিক্ষককে গ্রেফতার করল সিবিআই। এই নিয়ে মোট ১৩ জন গ্রেফতার হলেন।
সূত্রের খবর, লাতুরের চিকিৎসক মনোজ শিরুরে, পুনের কোচিং কেন্দ্রের ফিজিক্সের শিক্ষক তেজস হর্ষদকুমার শাহ-কে ও গ্রেফতার করেছে সিবিআই। এখন অবধি তদন্ত কারী সংস্থা ৪৯ টি জায়গায় তল্লাশি করে প্রচুর নথিপত্র, ল্যাপটপ, মোবাইল ফোন আটক করেছে। তদন্তও অব্যাহত।
গত ৩ মে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল করা হয়। ইতিমধ্যে এর ফলে বেশ কয়েকজন পরীক্ষার্থী মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন। সিবিআই এর তদন্ত করছে, পরিচালক সংস্থা এনটিএ-র বিরুদ্ধে ও অভিযোগের আঙুল তুলেছেন অনেকে।

Be the first to comment