রোজদিন ডেস্ক :
নামী চিত্র পরিচালক অনীক দত্ত তাঁর বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন। হিন্দুস্থান পার্কের বাড়ির ছয় তলার ছাদ থেকে তিনি আচমকা পড়ে যান৷ রক্তাক্ত, গুরুতর আহত অবস্থায় দ্রুত তাঁকে ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাদ থেকে তিনি নীচে থাকা গাছের ওপর পড়েন। এই দুর্ঘটনার খবর পাওয়া মাত্র পুলিশের পদস্থ আধিকারিক, বিনোদন জগতের বহু মানুষ তাঁর বাড়ি, হাসপাতালে যান।
কিভাবে তিনি পড়ে গেছেন, আত্মহত্যা করতে গেছিলেন কিনা, এই সব প্রশ্ন পুলিশকে ভাবাচ্ছে। তাঁর স্ত্রী-সহ পরিজনরা হাসপাতালে আছেন।
বিশিষ্ট চিত্র পরিচালক অনীক দত্তের দুর্ঘটনার খবরে রাজ্যের সাংস্কৃতিক, বিনোদন, বুদ্ধিজীবী মহলে ব্যাপক উদ্বেগ, দুশ্চিন্তা দেখা দিয়েছে। অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় তিনি আছেন। চিকিৎসকরা তাঁকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা করছেন।

Be the first to comment