ছাদ থেকে পড়ে রহস্যজনকভাবে প্রয়াত নামী চিত্র পরিচালক অনীক দত্ত

Spread the love

রোজদিন ডেস্ক :

নামী চিত্র পরিচালক অনীক দত্ত তাঁর বাড়ির ছাদ থেকে পড়ে প্রয়াত হলেন। গড়িয়াহাটের এক বাড়ির ওপর তলার ছাদ থেকে তিনি আচমকা পড়ে যান৷ রক্তাক্ত, গুরুতর আহত অবস্থায় দ্রুত তাঁকে ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ছাদ থেকে তিনি নীচে থাকা গাছের ওপর পড়েন। এই দুর্ঘটনার খবর পাওয়া মাত্র পুলিশের পদস্থ আধিকারিক, বিনোদন জগতের বহু মানুষ তাঁর বাড়ি, হাসপাতালে যান।

কিভাবে তিনি পড়ে গেছেন, আত্মহত্যা করতে গেছিলেন কিনা, এই সব প্রশ্ন পুলিশকে ভাবাচ্ছে। তাঁর স্ত্রী-সহ পরিজনরা হাসপাতালে আছেন।

বিশিষ্ট চিত্র পরিচালক অনীক দত্তের মর্মান্তিক দুর্ঘটনার খবরে রাজ্যের সাংস্কৃতিক, বিনোদন, বুদ্ধিজীবী মহলে গভীর শোক দেখা দিয়েছে। অত্যন্ত সঙ্কট জনক অবস্থায় তাঁকে ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাঁকে সুস্থ করার আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হন।

তাঁর এই রহস্য মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য, উত্তেজনা দেখা দিয়েছে। কি ভাবে তিনি পড়ে গেলেন, নিজে ঝাঁপ দিয়েছিলেন কিনা তা এখনও পরিস্কার নয়। পুলিশ এই বিষয়ে তদন্ত করছে।

তাঁর এই অকাল প্রয়াণের খবরে রাজ্যের সাংস্কৃতিক, বিনোদন মহলে গভীর শোকের ছায়া নেমেছে।

সূত্রের খবর, তিনি স্ত্রীর সঙ্গে দেখা করতে ওই ফ্ল্যাটে এসেছিলেন।

বিজেপি বিধায়ক তথা নামী অভিনেতা রুদ্রনীল ঘোষ এই ঘটনায় শোকস্তব্ধ, একে তিনি মর্মান্তিক, হৃদয় বিদারক বলে মন্তব্য করেন।

কিভাবে এই ঘটনা হোল তা ভেবে বিস্মিত, শোকস্তব্ধ সব মহল।

সূত্রের খবর, অনীক দত্ত আত্মঘাতীই হয়েছেন। তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, এই মর্মে সুইসাইড নোট মিলেছে। ছাদ থেকে এই নোট মিলেছে।  এটি তাঁর হাতের লেখা কিনা বিশেষজ্ঞরা তা মিলিয়ে দেখছেন৷

এমন একজন অন্য ধারার নামী পরিচালক কেন এমন চরম পথ বেছে নিলেন, তা নিয়ে সব মহল বিস্মিত। তাঁর কন্যা মুম্বাই থাকেন। তিনি আজ কলকাতা আসছেন৷

অনীক দত্তের দেহের ময়না তদন্ত সম্ভবত আজ হবে না।

এমন একজন পরিশীলিত, শিক্ষিত, বড় মাপের চিত্র পরিচালকের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ সব মহলই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*