রোজদিন ডেস্ক :
গরমের ছুটিতে স্কুলে সাঁতারের প্রশিক্ষণ নিতে এসে মর্মান্তিক ভাবে প্রাণ হারাল ষষ্ঠ শ্রেণির ছাত্র অদ্রিক হিলারিয়ান। সূত্রের খবর, আজ আসানসোল দক্ষিণ থানার লোয়ার চেলিডাঙার বাসিন্দা অদ্রিক স্কুলের সুইমিং পুলে সাঁতার শিখতে গেছিল। গত ২১ মে থেকে এলাকার নামী এই বেসরকারি স্কুলে সাঁতারের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। বহু পড়ুয়া এতে অংশ নেয়। কি ভাবে তার মৃত্যু হোল এখনও স্পষ্ট নয়। পুলিশ এসে তার দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই আকস্মিক ঘটনায় স্কুল সহ এলাকায় গভীর শোক, উদ্বেগ দেখা দিয়েছে। কিভাবে এই ঘটনা হোল, কারও গাফিলতি ছিল কিনা পুলিশ খতিয়ে দেখছে। ছাত্রর ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। প্রধান শিক্ষক রবি ভিক্টর এই ঘটনায় অত্যন্ত মর্মাহত, তাঁরা মৃত ছাত্রর পরিবারের পাশে আছেন বলে জানান।
পুলিশ সুইমিং পুল সংলগ্ন এলাকার সিসিটিভি খতিয়ে দেখছে।

Be the first to comment