১০টা

Spread the love
  1. মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম বার মায়াপুরে শুভেন্দু অধিকারী। তাঁকে মালা পরিয়ে স্বাগত জানান ইসকনের সন্ন্যাসীরা। ইসকন মন্দিরে যজ্ঞে অংশ নেন মুখ্যমন্ত্রী। গোশালার বিশেষ পুজোয়ও অংশ নেন।
  2. নিজের এলাকা নিমতাতেই বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ সৌগত রায়। অভিযোগ, প্রবীণ সাংসদের গাড়ি লক্ষ্য করে ছোড়া হলো ডিম! নিমতা থানায় স্মারকলিপি জমা দিয়ে বেরনোর সময়ে বিক্ষোভের মুখে পড়েন সৌগত।
  3. বৃহস্পতিবার দুপুরে ‘হ্যান্ডরাইটিং এক্সপার্ট’কে সঙ্গে নিয়ে পৌঁছে যান সিআইডি-র আধিকারিকরা। নয়না বন্দ্যোপাধ্যায় সেই সময় বাড়িতে ছিলেন না। ভিডিয়ো কলে আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি।
  4. বালি পাচারের অভিযোগে বংশীহারী পঞ্চায়েত সমিতির প্রাণী ও মৎস্য কর্মাধ্যক্ষ নিত্যাশিষ মজুমদার ওরফে মনুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
  5. পূর্ব মেদিনীপুরের এগরা ২ ব্লকের পানিপারুল মুক্তেশ্বর হাইস্কুলের ভিতর থেকে উদ্ধার প্রচুর ত্রিপল, মদের বোতল, তৃণমূলের দলীয় পতাকা-সহ অনেক ত্রাণ সামগ্রী।
  6. ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান -সহ ৮ কাউন্সিলার পদত্যাগ করলেন।
  7. ফ্ল্যাটের ছাদ থেকে অনীক দত্তর পড়ে যাওয়ার ঘটনার পুনর্নির্মাণ করল ফরেন্সিক টিম।
  8. নাগেরবাজার ফ্লাইওভারে ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক আরোহী বিশাল কুমার ঢালিয়া (৫০)।
  9. পাটনায় গঙ্গার উমানাথ ঘাটের কাছে নৌকাডুবি। দুর্ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ পাঁচ জন।
  10. রাজস্থানের আজমের জেলার শ্রীরামপুরা গ্রামে চলন্ত গাড়িতে আগুন লেগে একই পরিবারের চার জনের ঝলসে মৃত্যু।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*