- আগামীকাল সোমবার লোকভবনে শপথ নেবেন নতুন মন্ত্রীরা। শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল।
- মোট ৩৩ জনের মন্ত্রিসভা হতে চলেছে, বলে সূত্রের খবর।
- সোনারপুরে অভিষেকের ওপর হামলায় গ্রেফতার চার, আটক আরও তিন।
- রবিবার সকালে হুগলির চণ্ডীতলা থানার সামনে আক্রান্ত তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পড়ে গিয়ে ফাটল মাথা। ঘটনায় অভিযোগের তির বিজেপি আশ্রিত দূষ্কৃতীদের দিকেই।
- মঙ্গলবার ধর্মতলায় প্রতিবাদ সভা করবেন তৃণমূলনেত্রী। রবিবার পর্যন্ত মেলেনি সভার জন্য পুলিশি অনুমতি।
- আজ রবিবার বিকেলে কালীঘাটের বাড়িতে বিধায়কদের নিয়ে ফের বৈঠকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- পরিচ্ছন্নতার লক্ষ্যে রাজ্যের ১০ পুরসভায় চালু হল স্বচ্ছ অ্যাপ। বাকিগুলি শীঘ্রই, জানালেন মন্ত্রী।
- মেসি-কাণ্ডে রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর দায়ের।
- কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে ৩ জুন শপথ নেবেন ডিকে শিবকুমার।
- গাজিয়াবাদে খুন হলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্যারা অ্যাথলিট চিরাগ ত্যাগি।
- স্বচ্ছ ভারত প্রকল্পের সরকারি টোটো ও ব্যাটারি বিক্রির অভিযোগ উঠল বাদুড়িয়ার যদুরহাটি গ্রাম পঞ্চায়েত তৃণমূল প্রধানের বিরুদ্ধে।
- হিমাচল প্রদেশের কালবানের কাছে খাদে গাড়ি পড়ে আট পর্যটকের মর্মান্তিক মৃত্যু।

Be the first to comment