- কাল পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ। শপথ নেবেন ৩৫ জন মন্ত্রী। সকাল ১১ টায় লোকভবনে শপথ।
- মোদিজির মন কি বাতে মুগ্ধ মুখ্যমন্ত্রী!
- অনুপস্থিত বেশির ভাগ বিধায়ক, বাতিল মমতার ডাকা কালীঘাটের বৈঠক।
- বিধায়ক মদন মিত্রের বাড়িতে পুলিশের হানা। রবিবার দুপুর নাগাদই তাঁর বাড়িতে পৌঁছে যান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা।
- কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে ৩ জুন শপথ নেবেন শিবকুমার।
- আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্যারা অ্যাথলেট চিরাগ ত্যাগি-র গুলিবিদ্ধ দেহ শনিবার গাজিয়াবাদে উদ্ধার হওয়া নিয়ে ব্যপক চাঞ্চল্য দেখা দিয়েছে।
- স্বচ্ছ ভারত প্রকল্পের সরকারি টোটো, ব্যাটারি বিক্রি করার অভিযোগ উঠল বাদুড়িয়ার যদুরহাটি গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এই খবর ছড়াতেই অভিযুক্ত জাহিদুল হক বৈদ্য পলাতক বলে জানা যায়।
- তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদকে মারধর ও হেনস্থার ঘটনায় অভিযুক্ত সন্দেহে ছয় জনকে গ্রেপ্তার করল সোনারপুর থানার পুলিশ।
- আয়োজক শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
- গত কয়েক দিনের বৃষ্টিতে যে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছিল, তা রবিবার থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবারের মধ্যে তাপমাত্রা ফের আগের অবস্থানে ফিরে যেতে পারে।
- এবার দমদমে হকার উচ্ছেদ। স্টেশনে বেআইনিভাবে যে সমস্ত দোকান এবং স্টল ছিল সেগুলি রেল পুলিশের তরফে সরিয়ে দেওয়া হয়! আগেই নোটিশ দিয়ে জানানো হয়েছিল!
- হুগলির রিষড়ায় লক্ষীর ভান্ডারের টাকা আত্মসাতের অভিযোগ। গ্রেফতার করা হল রিষড়ার তৃণমূল কাউন্সিলর পার্থসারথি গুপ্ত ওরফে পাপ্পুকে। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত পাপ্পু।
- ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ৯ ঘণ্টার মধ্যেই তিন জনকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের কাছথেকে একটি দেশি বন্দুক, তিনটি কার্তুজ উদ্ধার হয়েছে। শনিবার ঝাড়গ্রাম জেলা আদালতে তাদের তোলা হলে বিচারক তাঁদের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
- পশ্চিম মেদিনীপুর জেলার দুই দাপুটে তৃণমূলের নেতা ও নেত্রীকে গ্রেপ্তার করল পুলিশ। এক জন নারায়ণগড় ব্লকের মকরামপুর অঞ্চল তৃণমূলের সভাপতি লক্ষ্মী সীট। অন্য জন কেশিয়াড়ির তৃণমূলনেত্রী তথা জেলা পরিষদের সদস্য কল্পনা সীট। পুলিশ জানিয়েছে, লক্ষ্মীকে ধর্ষণ, মারামারি ও পকসো আইনে গ্রেপ্তার করা হয়েছে। কল্পনাকে গ্রেপ্তার করা হয়েছে বালি পাচারের অভিযোগে।
- শনিবার সন্ধ্যাবেলায় দিল্লির মেহেরৌলি থানা এলাকায় ভেঙে পড়ে একটি পাঁচ তলা বাড়ি। ধ্বংসস্তূপের তলায় একাধিক ব্যক্তি চাপা পড়ে যান। ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯।

Be the first to comment