গল্ফ গ্রীনে জোড়া মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক : 
দক্ষিণ কলকাতার গল্ফ গ্রীনে আজ একটি ফ্ল্যাট থেকে যুবক-যুবতীর জোড়া মৃতদেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়। তিলজলার বাসিন্দা মহম্মদ দিলসাদ (৩৭) ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন। প্রায়ই অনেককে নিয়ে ওখানে যেতেন তিনি। আজ এই ফ্ল্যাটে তাঁর ও মহুলি সান্যাল নামের এক যুবতীর মৃতদেহ উদ্ধার হয়।
কিভাবে তাঁদের মৃত্যু হল পুলিশ তদন্ত করছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, অত্যধিক মাদক সেবনে তাঁদের মৃত্যু হতে পারে। ময়না তদন্তের পর আসল কারণ জানা যাবে।
ফ্ল্যাট থেকে আরও দুজনকে আটক করেছে পুলিশ। তাঁরাও নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে প্রকাশ। পুলিশ মৃত দুই যুবক-যুবতীর পরিবারকে খবর দিয়েছে। ফ্ল্যাটে থাকা সব কিছু খতিয়ে দেখছেন তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*