অন্নপূর্ণা ভান্ডার, ২২ জন আই এ এস কে দেখার দায়িত্ব দিয়েছে রাজ্য

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্য সরকার ২২ জন আই এ এস আধিকারিক কে অন্নপূর্ণা ভান্ডার যোজনার আবেদনপত্র গুলি সংগ্রহ, বন্টন ও তা খতিয়ে দেখার দায়িত্ব দিয়েছে। উত্তরবঙ্গ সহ সব জেলার দায়িত্ব তাঁদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। কলকাতা পুর এলাকার দায়িত্বে আছেন প্রভাত কুমার মিশ্র, উত্তর ও দক্ষিণ ২৪ পরগাণার দায়িত্বে বিনোদ কুমার দাস ও ওঙ্কার সিং মিনা, দার্জিলিং ও কালিম্পং এ বরুণ রায়। এই ভাবে সব জেলার দায়িত্ব ই এক একজন আই এ এস আধিকারিককে দিয়েছে রাজ্য।
মুখ্যসচিবের স্বাক্ষরিত নির্দেশ নামায় তা জানানো হয়েছে।
উল্লেখ্য, রাজ্যে প্রাক্তন সরকারের আমলে ২ কোটির বেশি মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় ছিলেন। নতুন সরকার তাঁদের সবাইকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আওতায় আনার কথা ঘোষণা ও করেন। কিন্তু এতে বহু অনিয়ম, বেনোজলের অভিযোগ আসে। এমনকি বহু পুরুষ ও লক্ষ্মীর ভান্ডার প্রাপক বলে সরকারের কাছে অভিযোগ আসার পর নড়েচড়ে বসেন তাঁরা। ঠিক হয় , ভাল ভাবে যাচাই করে তবেই তাঁদের অন্নপূর্ণা ভান্ডার যোজনার আওতায় আনা হবে।
মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, যাঁদের যথার্থ প্রয়োজন তাঁরা ই এর সুবিধা পাবেন। এবার এই প্রকল্প র টাকা দ্বিগুণ বৃদ্ধি করে ৩ হাজার টাকা দেওয়া হবে৷
প্রকৃত উপভোক্তা যাচাই করতে সরকার যে দীর্ঘ বার পাতার ফর্ম পূরণ করতে দিয়েছে, তা নিয়ে সব মহলেই ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। দাবি উঠেছে ফর্ম সরলীকরণের।। যদিও সরকার এই নিয়ে এখন ও কিছু বলেনি।
পুরো বিষয় টি স্বচ্ছতার সঙ্গে রূপায়িত করতে জেলা প্রতি একজন করে আই এস কে সব কিছু খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*