- ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর জন্মদিন আজ, শনিবার। শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- এক্স হ্যান্ডলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করে প্রধানমন্ত্রী লিখলেন, ‘জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আমি পশ্চিমবঙ্গের অগ্রগতি এবং এখানকার মানুষের সমৃদ্ধির জন্য প্রার্থনা করি।
- আজ, ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস। সেই উপলক্ষে আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারকেশ্বরে সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
- রবিবার কলকাতার রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
- গ্রেফতারির ভয়ে কি পলাতক হলদিবাড়ি পুরসভার চেয়ারম্যান অমিতাভ বিশ্বাস? দল ক্ষমতায় থাকাকালীন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, বিজেপি কর্মীদের গুলি করে প্রাননাশের হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
- বিষ্ণুপুরের জুলপিয়া থেকে গ্রেফতার করা হয় জাহাঙ্গির খানের স্ত্রী রেজিনা বিবিকে। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইন-সহ বেআইনি জমায়েত, পুলিশকে আক্রমণ, বিদ্বেষ ছড়ানো-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে ফলতা থানার পুলিশ।
- গভীর সমুদ্র থেকে মাছ ধরে ফেরার পথে নিখোঁজ মৎস্যজীবী কৃষ্ণ দাস। শুক্রবার মাছ ধরে ফেরার পথে ট্রলার থেকে তিনমাথা নদীতে পড়ে যান তিনি। তার পর থেকেই কোনও নিখোঁজ ওই মৎস্যজীবী।
- টাকি পুরসভার নোটিসে ইছামতীর ধারের হোটেল ও গেস্ট হাউস মালিকদের অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় পুরসভার তরফে থেকে ভেঙে দেওয়া হবে অবৈধ নির্মাণ।
- আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে বেশ কয়েকটি জেলায়। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বরিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অন্যদিকে, উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি।
- শুক্রবার দুপুরে স্থানীয় সময় ৫টা ১৫ নাগাদ লন্ডনের উত্তরে দুটি ট্রেনের সংঘর্ষ হয়। একজনের মৃত্যু ও কমপক্ষে ৮৯ জনের আহত হওয়ার খবর মিলেছে।

Be the first to comment