রোজদিন ডেস্ক :
আজ বিধানসভা ভবনে পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়। অধ্যক্ষ রথীন্দ্র বসু প্রদীপ জ্বালিয়ে এর উদ্বোধন করেন৷ তাপস রায়, শারদ্বত মুখার্জি সহ একাধিক মন্ত্রী, বিধায়করা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রবীণ মন্ত্রী তাপস রায় এই দিনের তাৎপর্য বর্ণনা করেন।
বিজেপি সদর দফতরেও দিনটি উৎসাহ, উদ্দীপনার সঙ্গে পালিত হয়। সেখানে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে মাল্যদান করে, প্রদীপ জ্বালিয়ে সবাই শ্রদ্ধা নিবেদন করেন।
সুকান্ত মজুমদার এই দিনের তাৎপর্য ব্যাখ্যা করেন।
পশ্চিমবঙ্গ দিবস পালন উপলক্ষে কলকাতার বিভিন্ন এলাকা জাতীয় পতাকায় সেজে উঠেছে। চারিদিকে উৎসবের আমেজ।

Be the first to comment