এবার তৃণমূল সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন।

Spread the love

প্রতিবেদন: তৃণমূলে ভাঙন অব্যাহত। এবার দলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন মোশারফ হোসেন। তিনি উত্তর দিনাজপুরের ইটাহারের বিধায়ক। রবিবার পদ ছাড়ার কথা ঘোষণা করেন তিনি। তার এই ঘোষণার পরই মোশারফের দলত্যাগের গুঞ্জন শুরু হয়েছে। রবিবার ইটাহারের বাড়িতে বসেই পদত্যাগের ঘোষণা করেন মোশারফ। বলেন, আমি দলকে জানিয়ে দিয়েছি, আমি আর সংখ্যালঘু সেলের পদে থাকছি না। আমার কাজ করতে অসুবিধা হচ্ছে। যদি কাজ করতে না পারি, পদে থেকে কী করবো? মোশারফ অবশ্য বলছেন, আপাতত তিনি বিদ্রোহী শিবিরে যাচ্ছেন না। আপাতত তিনি তৃণমূল বিধায়ক হিসেবেই থাকছেন শুধু। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করে মোশারফ জানান, এক সময়ে তারা একসঙ্গে কাজ করেছেন। বিজেপি ক্ষমতায় আসার পরে মুখ্যমন্ত্রীর মালদা সফরেও গিয়েছিলেন তিনি। বিধানসভাতেও কথা হয়েছে। আগামীদিন উন্নয়নের স্বার্থে তাঁর পরামর্শ নেবেন বলেও জানান মোশারফ হোসেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*