১০টা

Spread the love
  1. শুধু  জেল নয়, তোলাবাজ, মাফিয়া, গুন্ডাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করার কথা ভাবছে রাজ্য সরকার। এই সবের বিরুদ্ধে তাঁরা কঠোর আইন আনছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ  বিধানসভায় জানান।
  2. গঙ্গায় নৌকা করে পারাপারের সময় বাজ পড়ে। আর তারপরই মৃত্যু হয় দু’জনের। আহত দশ জনের মতো। পরে হাসপাতালে নিয়ে গেলে আরও দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে ধুলিয়ান পারলালপুর গঙ্গাঘাটে।
  3. উত্তরের অন্যতম শৈবতীর্থ জল্পেশ মন্দির সংস্কার, মেলাকে জাতীয় উৎসবে রূপান্তরিত করার ঘোষণায় খুশি মন্দির কর্তৃপক্ষ।
  4. চোখের চিকিৎসার জন্য বিদেশ যেতে চান অভিষেক ব্যানার্জি, আবেদন উচ্চ আদালতে।
  5. বাজ পড়ে কোচবিহারে মারা গেলেন ২ জন। শীতলখুচির শাটিমারি এলাকায় মঙ্গলবার সকালে মেনকা বর্মন নামে এক মহিলার মৃত্যু হয়। অন্যদিকে কোচবিহার ১ ব্লকের শুকটাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় এ দিন মাঠে কাজ করছিলেন পাঁচ জন। সেই সময় বজ্রাঘাতে চারজন আহত হন। তাঁদের মধ্যে আরমান হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
  6. আরামবাগের আদমবাঁধে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রিবাহী বাস। মৃত দুই মহিলা যাত্রী। আহত একাধিক।
  7. একাধিক রাজ্যে ভোটার আইডি কার্ড বা ভোটার তালিকাভুক্ত থাকার অভিযোগে জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করল বেঙ্গালুরুর একটি আদালত।
  8. তমলুক পুরসভার প্রভাবশালী তৃণমূল কাউন্সিলার কানাইলাল দাস গ্রেপ্তার। পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তিনি। কিছু দিন আগে একটি বাড়ি থেকে স্কুল পড়ুয়াদের প্রচুর পোশাক, শাড়ি, কম্বল উদ্ধার হয়। তাতে নাম জড়ায় কানাইলালের।
  9. সোমবার গভীর রাতে পুরাতন মালদার মাধাইপুর সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের বাইপাস এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই সিভিক ভলান্টিয়ারের।
  10. ব্যারাকপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বুলডোজার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল। প্রশাসনের দাবি, ওই নির্মানটি নিয়মবহির্ভূত ও অনুমোদনহীন ছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*