বেঙ্গালুরুতে মা কে খুনের দায়ে মেয়ে, নাতি গ্রেফতার

Spread the love

রোজদিন ডেস্ক: মদ্যপান নিয়ে অশান্তির জেরে বেঙ্গালুরুতে মা কে খুনের দায়ে গ্রেফতার হলেন কন্যা ও নাতি।
গত সোমবার কেঙ্গেরি র সুভাষ নগরে মা জয়াম্মা (৭০) কে ক্রিকেট ব্যাট, কাঠের মুগুর দিয়ে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে বিবাহবিচ্ছিন্ন কন্যা ভাগ্যলক্ষ্মী (৪৯) ও তাঁর ছেলে কুশলের (২৬)বিরুদ্ধে।
পুলিশ সূত্রে প্রকাশ, ভাগ্যলক্ষ্মী ও তাঁর ছেলের মদ্যপান নিয়ে অশান্তি চলছিল। তাঁদের আবাসনের বাসিন্দারা ও এই নিয়ে বিরক্ত, ক্ষুব্ধ। কয়েক সপ্তাহ আগে নাতি কুশল নেশামুক্তি কেন্দ্রে গেছিল।ফিরে এসে মা, ছেলে এক ই ভাবে মদ্যপান শুরু করে, শুধু তাই নয়, নেশার খরচ মেটাতে তাঁরা সম্পত্তি ও বন্ধক দেয় বলে অভিযোগ। এই নিয়ে মায়ের সঙ্গে তুমুল অশান্তির জেরে তাঁকে পিটিয়ে মারে।
এই ঘটনা য় এলাকায় তুমুল চাঞ্চল্য দেখা দিয়েছে।। পুলিশ অভিযুক্ত কন্যা ও নাতি কে গ্রেফতার করেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*