প্রতারণার অভিযোগে রক্ষাকবচ চেয়ে হাইকোর্টে প্রাক্তন মন্ত্রী মানস ভুইয়া

Spread the love

রোজদিন ডেস্ক : টাকার বিনিময়ে চাকরি। কিন্তু টাকা নিয়েও প্রতিশ্রুতি মতো চাকরি মেলেনি। এই অভিযোগে আপাতত বেকায়দায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানস ভুইয়া। সেই মামলায় গ্রেফতারি এড়াতে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন মানস ভুঁইয়া। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার দৃষ্টি আকর্ষণ করা হয়। আবেদন মঞ্জুর করে আদালত। আগামী সপ্তাহে মামলার শুনানি। সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের সবং থানায় অভিযোগ দায়ের হয়। এর পর থেকেই নিখোঁজ ছিলেন মানস ভুইয়া। বুধবার আদালতের দ্বারস্থ হন তিনি। সবংয়ের ৭ বারের বিধায়ক মানস ভুঁইয়া। কংগ্রেসের আমলে তো বটেই, তৃণমূলে যোগ দেওয়ার পরও দাপট ছিল তার। কিন্তু রাজ্যে পালাবদলের পরই তৃণমূলের অনেকের মতোই দলের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেছেন মানস ভুইয়া।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*