দশে দশ

Spread the love
  1. তারাতলার গোডাউনে ছাদ ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭। বুধবারই পাঁচ জনকে মৃত বলে ঘোষণা করা হয়েছিল। এ দিন সকালে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয় আরও দুই জনের মৃতদেহ।
  2. সেনার কাছে থাকা একটি বিশেষ রেডারও আনা হয়েছে। তাতে তুষারধসে বা ধসে কেউ চাপা পড়ে আছে কি না তা বোঝা যায়। সেই যন্ত্র এনেই এখন তারাতলার ধ্বংসস্তূপের নীচে চলছে প্রাণের সন্ধান।
  3. আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দুপুরের পর থেকেই ফের সক্রিয় হবে বৃষ্টি এবং সপ্তাহান্তে উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  4. বাঁকুড়া পুরসভার বোর্ড অফ কাউন্সিলকে অবিলম্বে ভেঙে দেওয়ার নির্দেশ জারি করল রাজ্যের নগরোন্নয়ন ও পুর বিষয়ক দপ্তর।
  5. সরকারি জায়গা থেকে এসি চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হল তৃণমূল নেতা উত্তম কুম্ভকারকে। বাঁকুড়ার রানিবাঁধ এলাকার ঘটনা।
  6. কাঁকসা পঞ্চায়েতের ক্যানাল পার এলাকায় সরকারি জমি দখল করে রাস্তার ধারে অবৈধ ভাবে পর পর ১০টি দোকান তৈরি করার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা সরব হতেই নড়েচড়ে বসেছে পঞ্চায়েত প্রশাসন।
  7. এক দিকে লাগাতার কর্মবিরতি, অন্য দিকে বিক্ষোভ। দুইয়ে মিলিয়ে নাজেহাল আসানসোল পুরসভা।
  8. আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দুপুরের পর থেকেই ফের সক্রিয় হবে বৃষ্টি এবং সপ্তাহান্তে উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  9. মুম্বইয়ে বর্ষার দাপট আরও তীব্র। টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক এলাকা, যার জেরে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে।
  10. বুধবার ভেনেজ়ুয়েলায় পরপর দু’টি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর ফলে রাজধানী কারাকাসে বেশ কিছু ভবন তাসের ঘরের মতো ধসে পড়ে। অন্য কিছু এলাকাতেও ব্যাপক ক্ষতি হয়েছে বলেও সংবাদ সংস্থা সূত্রে খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*