দার্জিলিং হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউটে এই প্রথম রাজ্যের কোন ক্রীড়া মন্ত্রী পরিদর্শন করলেন!

Spread the love

রোজদিন ডেস্ক: দার্জিলিং এর দীর্ঘ ঐতিহ্য বাহী হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউটে ( এইচ এম আই) এই প্রথম রাজ্যের কোন ক্রীড়া মন্ত্রী পরিদর্শন করলেন।রবিবার ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খাঁ সেখানে যান। স্বাধীনতার পর তিনি ই প্রথম ক্রীড়া মন্ত্রী, যিনি এখানে এলেন। এইচ এম আই কর্তৃপক্ষ সহ সকলেই রাজ্যের তরুণ মন্ত্রীকে কাছে পেয়ে খুশি। ইন্দ্রনীল খাঁ প্রতিষ্ঠানের প্রশিক্ষণ ব্যবস্থা, পরিকাঠামো, সামগ্রিক ব্যবস্থাপনা, কার্যক্রম ইত্যাদি খতিয়ে দেখেন। সারা দেশের অন্যতম সেরা এই পর্বতোরাহণ সংস্থার ভবিষ্যত উন্নয়ন নিয়ে কর্তৃপক্ষ, আধিকারিকদের সঙ্গে কথা বলেন।


পরে ক্রীড়া মন্ত্রী বলেন,২০০৫ সালের পর ঐতিহ্য বাহী এই প্রতিষ্ঠানে রাজ্য ও কেন্দ্রের এক্সিকিউটিভ পর্যায়ের কোন বৈঠক হয় নি।প্রাক্তন সরকারের বিরুদ্ধে একাধিক পর্বতারোহী তাঁকে নানা অভিযোগ জানান। রাজ্যের ক্রীড়া দফতর তাঁদের পাশে থাকবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

রাজ্য সরকার পর্বতারোহণ , রোমাঞ্চকর ক্রীড়া বিকাশে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে ইন্দ্রনীল খাঁ জানান ভবিষ্যতে এইচ এম আই এর উন্নয়ন, পর্বতারোহণ ইত্যাদি ক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে সমন্বয় আরও জোরদার করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*