কলকাতা পুরসভা এলাকায় পেনশনারদের বকেয়া ডিএ-র ৫০% দিচ্ছে রাজ্য

Spread the love

রোজদিন ডেস্ক : 
রাজ্য সরকার কলকাতা পুরসভা এলাকায় পেনশনভোগীদের বকেয়া ৫০%, বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অর্থ দফতরের পেনশন শাখার জারি করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানা যায়, ২০০৮ থেকে ২০১৯ সালের রোপা মেয়াদের মহার্ঘ ভাতা আটকে ছিল। ব্যাঙ্ক সংক্রান্ত নানা সমস্যায় তা মিলছিল না বলে জানা যায়।
নতুন সরকার এসে তা মেটানোর প্রয়াস নেওয়ায় খুশি পেনশনভোগীরা। সূত্রের খবর, বকেয়ার ৫০% এখনই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হবে।
এই প্রক্রিয়া স্বচ্ছ, নির্ভুল, গতিশীল করতে রাজ্য সরকার একটি ডেডিকেটেড ব্যাঙ্ক পেনশন ব্যবস্থাপনা পোর্টাল চালু করেছে। বাকি বকেয়া টাকা মেটানোর কাজও শীঘ্র শুরু হবে।
তবে আপাতত শুধু কলকাতা পুরসভা এলাকার পেনশনভোগীরা এই সুবিধা পাওয়ায় অন্যদের ক্ষেত্রে কি হবে তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*