দিল্লির রোহিণী তে নির্মীয়মান বহুতল ভেঙে একজন নিহত, অনেকে আটকে থাকার আশঙ্কা, চলছে উদ্ধার

Spread the love

রোজদিন ডেস্ক: দিল্লির রোহিণী তে বুধবার বিকেলে নির্মীয়মান এক বহুতল ভেঙে একজন নিহত হয়েছেন। ধ্বংসস্তুপের তলায় আরও অনেকে আটকে আছেন বলে আশঙ্কা। প্রচন্ড বৃষ্টি তে এই নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে বলে সূত্রের খবর।
খবর পেয়ে পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী প্রমুখ উদ্ধার কাজ করে, এর আগেই স্থানীয় মানুষ ই উদ্ধার শুরু করেন। ধ্বংস স্তুপ থেকে রাম কিশোরকে (৪২) উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। একজন শ্রমিক কে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বাড়ির মালিক সহ আরও অনেকে ভিতরে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনা য় এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। প্রাণের খোঁজে উদ্ধার কাজ চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*