রাতভর তল্লাশি, বারুইপুরে পুলিশের ওপর হামলা, পিটিয়ে খুনে গ্রেফতার আরও ২২, সবমিলিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ৪০

Spread the love

প্রতিবেদন: ঘটনার দু’দিন পর বারুইপুরের মাটিতে দাঁড়িয়ে পুলিশের ওপর হামলা, রাস্তা-রেল অবরোধ এবং পিটিয়ে খুন নিয়ে স্থানীয় পুলিশ, প্রশাসনকে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই সক্রিয় হয় পুলিশ। শুরু হয় একের পর এক গ্রেফতারি। বুধবার রাতভর অভিযান চালিয়ে আরও ২২ জনকে গ্রেফতার করল পুলিশ। সবমিলিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০। এই ঘটনায় এর আগে ১৮ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে বাকি অভিযুক্তদের খোঁজেও রাতভর চলে তল্লাশি। বারুইপুরের নির্যাতিতা নাবালিকার দেহ উদ্ধারের পর রবিবার, দফায় দফায় উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। সন্দেহের বশে এক যুবককে পিটিয়ে খুন করে উন্মত্ত জনতা। রেল অবরোধ, রাস্তা অবরোধ, আগুন, পুলিশের উপর হামলা, কিছুই বাদ যায়নি। কার্যত প্রশাসনকে কোথায় খুঁজে পাওয়া যায়নি। এরপরই আসরে নামে পুলিশ। সমাজমাধ্যমে ওই তাণ্ডবের যে সব ফুটেজ ছড়িয়ে পড়েছিল, সেগুলি খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়। ধৃতদের বৃহস্পতিবার বারুইপুর আদালতে পেশ করবে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি জারি আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*