রোজদিন ডেস্ক :
গত বছর নিজের নির্বাচনী এলাকায় সেবাশ্রয়ের আয়োজন করে নাম কিনেছিলেন তিনি। বিশাল শিবির করে এলাহি চিকিৎসা ব্যবস্থায় তাক লেগেছিল সংশ্লিষ্ট এলাকা সহ গোটা রাজ্যেরই। পালাবদলের পর সাংসদ অভিষেক ব্যানার্জি আয়োজিত সেবাশ্রয়ের ভুল চিকিৎসা নিয়ে ব্যাপক অভিযোগ উঠেছে। মহেশতলার বাসিন্দা মালতী বিশ্বাসের অভিযোগ, সেবাশ্রয়ের ওষুধ খেয়ে তাঁর পায়ের ব্যথা কমা তো দূরের কথা, তা বেড়ে এমন পরিস্থিতি হয়, হাসপাতালে তাঁর ডান পা হাঁটু থেকে কেটে বাদ দিতে হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় শোকাহত পরিবার অতি সম্প্রতি সাংসদ অভিষেক ব্যানার্জি সহ এগারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।
ইতিমধ্যে সেবাশ্রয়ের চিকিৎসা নিয়ে একাধিক অভিযোগ দায়ের হয়েছে।

Be the first to comment