দার্জিলিং এর রক গার্ডেনে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা থেকে বাঁচলেন চালক

Spread the love

রোজদিন ডেস্ক :

দার্জিলিং এর আকর্ষণীয় রক গার্ডেনের প্যারাপেট ভেঙে খাদের পাশে ঝুলছে গাড়ি!! ভয়াবহ এই দৃশ্য দেখে পর্যটকরা সহ আতঙ্কে স্থানীয় মানুষ। গাড়িতে তখন চালক ছিলেন। অত্যন্ত সন্তর্পণে, সাবধানে খাদের পাশে আধা ঝুলন্ত গাড়ি থেকে চালককে উদ্ধার করা হয়। স্থানীয়দের সহযোগিতায় গাড়িটিকেও নিরাপদে নামানো হয়।

স্থানীয় সূত্রের খবর, আচমকা ব্রেক ফেল হয়ে গাড়িটি রাস্তার পাশের প্যারাপেট ভেঙে ঝুলে থাকে। নীচেই খাদ।

দার্জিলিং এর জনপ্রিয় এই রক গার্ডেনের যাতায়াতের রাস্তা অত্যন্ত বিপজ্জনক। স্থানীয় চালকদের দক্ষতা ওখানে অত্যন্ত প্রশংসনীয়। পাহাড়ের ঢালু পথ দিয়ে যেভাবে তাঁরা পর্যটক দের নিরাপদে নিয়ে যান তা দেখার মত।

ব্রেক ফেল হয়ে গাড়ি যেভাবে খাদের ওপর ঝুলছিল, চালককে নিরাপদে বার করায় স্বস্তিতে সবাই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*