প্রতিবেদন: ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ফাইনালে তাদের প্রতিপক্ষ আর এক বিশ্বকাপজয়ী স্পেন। ফাইনালে কারা ফেভারিট, তাই নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্ব জুড়ে। এরই মধ্যে বড় বিপদে আর্জেন্টিনা। বড়সড় শাস্তির মুখে পড়তে পারে মেসির দল। অভিযোগ, ফিফার গাইডলাইন ভেঙেছে আর্জেন্টাইন শিবির। তাই শাস্তির মুখে পড়তে চলেছে তারা। তবে তিনদিন পরেই বিশ্বকাপ ফাইনাল। এখন প্রশ্নটা হল, তার আগেই কি শাস্তির কোপ নেমে আসবে তাদের ওপর? সেটা এখনও নিশ্চিত নয়। তবে ফিফার গাইডলাইন অনুসারে তাদের হাতে তিনদিন সময় আছে। এর মধ্যেই মেসিদের নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ফিফাকে।
ঘটনার শুরু সেমিফাইনাল ম্যাচে। ম্যাচ চলাকালীন আর্জেন্টাইন ফুটবলার সেলসোর হাতে একটি ব্যানার দেখা যায়। তাতে লেখা ছিল, ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস।’ স্প্যানিশ ভাষায় লেখা এর অর্থ, ‘মালভিনাস আমাদেরই।’ ফকল্যান্ড দ্বীপ এই নামেই পরিচিত আর্জেন্টিনার বাসিন্দারা কাছে। খেলা শেষে ওটামেন্ডি ও সেলসো সেই ব্যানার তুলে ধরেন। আর্জেন্টিনার বাকি ফুটবলাররাও তাঁদের সঙ্গে যোগ দেন। গ্যালারিতে থাকা আর্জেন্টিনার সমর্থকদের হাতেও ছিল ওই ব্যানার। ইংল্যান্ডকে হারিয়ে সেই ফকল্যান্ড যুদ্ধের স্মৃতি আরও এক বার উস্কে দেন আর্জেন্টিনার ফুটবলার ও সমর্থকেরা। আর এটা করতে গিয়েই ফিফার গাইড লাইন ভেঙেছেন তারা, এমনই অভিযোগ উঠছে। ফিফার রুল বলছে, ফুটবল মাঠে রাজনৈতিক স্লোগান, পতাকা বা প্রতীক দেখানোর ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা আছে। মাঠে কোনও রকমের রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিকেন্দ্রিক স্লোগান, ব্যানার বা ছবি দেখানো যায় না। এমনকি, অন্তর্বাসেও কোনও রকমের রাজনৈতিক, ধর্মীয় ও ব্যক্তিকেন্দ্রিক স্লোগান ব্যবহার করতে পারেন না ফুটবলাররা। এই পরিস্থিতিতে স্পষ্ট ফিফার নিয়ম ভেঙেছে আর্জেন্টিনা। এখন দেখার ফিফা কতটা কড়া হতে পারে আর্জেন্টিনার বিরুদ্ধে।

Be the first to comment