একুশে জুলাইয়ে শহিদ স্মরণ করবে এনসিপিআইও, জানালেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার

Spread the love

প্রতিবেদন: সব ঠিকঠাক চললে আগামী একুশে জুলাই শহিদ স্মরণ কর্মসূচি পাকন করতে চলেছে এনসিপিআই। এনসিপিআই হলেও আদতে দলের সব সাংসদরাই তৃণমূল কংগ্রেসের দলত্যাগী সদস্য। তাই তারাও এবার একুশে জুলাই পালনের ঘোষণা করলেন। দলের তরফে সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এই কর্মসূচির কথা জানান। তবে কোথায়, কীভাবে, কী আকারে তাদের কর্মসূচি পালিত হবে তা খোলসা করেননি বারাসতের সাংসদ। তবে কাকলির এই ঘোষণায় বঙ্গে একুশে জুলাই যে জমে গেল তা বলার অপেক্ষা রাখে না। কারণ, এর মধ্যেই প্রদেশ কংগ্রেস, কালীঘাট তৃণমূল ও ঋতব্রতদের নব তৃণমূল ব্লক একুশে জুলাই পালন করতে ময়দানে নেমে পড়েছে। এবার নামল এনসিপিআইও। এই প্রসঙ্গে কাকলি ঘোষ দস্তিদার বলেন, শহিদরা তো সবার। যিনি স্বাধীনতা সংগ্রামে মৃত্যুবরণ করেছেন তিনিও শহিদ। আবার যিনি বাংলার আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রাণ দিয়েছেন তিনিও শহিদ। ফলে তাঁদের সম্মান জানানোটা হল আসল কাজ। আর ১৯৯৩ সালের একুশে জুলাই সেদিনকার ঘটনাতো আমার চোখে সামনে ঘটেছিল। তাই শুধু শহিদ মিনারের শহিদ নয় বা গান্ধীমূর্তির পাদদেশের শহিদ নয়, পৃথিবীর সকল শহিদদের সম্মান জানানোটাই আমাদের কর্তব্য। সেই লক্ষ্যেই আমরা শহিদ দিবস পালন করবো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*