রোজদিন ডেস্ক: বর্ধমানের জামুরিয়ায় শুক্রবার রাতে একটি স্পঞ্জ আয়রন কারখানায় ভয়াবহ বিস্ফোরণে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। এই বিস্ফোরণের তীব্রতা এমন ছিল,এক কিমি দূর থেকে ও তা শোনা গেছে। এখন অবধি আহত পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।। ভিতরে আর ও শ্রমিক আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ, দমকলের কর্মীরা আপ্রাণ চেষ্টায় ভিতরে কেউ আটকে আছেন কিনা জেনে উদ্ধারের চেষ্টা করছেন। স্থানীয় মানুষ কারখানায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে অভিযোগ করেন।।
কারখানা সংলগ্ন এলাকা য় প্রচন্ড তাপ পরিস্থিতি আছে বলে জানা যায়।

Be the first to comment