সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করা হল

Spread the love

রোজদিন ডেস্ক : 
পরিবেশবিদ, সমাজকর্মী সোনম ওয়াংচুককে আজ দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ২৮ জুন থেকে যন্তর মন্তরে অনশনরত সোনম ওয়াংচুকের শারীরিক পরিস্থিতির অবনতি হলেও তিনি ও তাঁর পরিবার তা মানতে চাইছিলেন না। আগামী ২০ জুলাই তিনি সংসদ অভিযানে অংশ নেওয়ার কথাও বলেন। দিল্লি উচ্চ আদালত তাঁর শারীরিক পরিস্থিতি তদারকির জন্য প্রশাসনকে নির্দেশ দেয়।আজ দিল্লি পুলিশের দল তাঁকে আনতে গেলে উপস্থিত প্রতিবাদী রা বাধা দেন। উল্লেখ্য, নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে ককরোচ জনতা পার্টি দীর্ঘ দিন ধরে যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি করছেন। গত ২৮ জুন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজকর্মী সোনম ওয়াংচুক তাঁদের সঙ্গে যোগ দিলে তা অন্য মাত্রা নেয়। বহু বিশিষ্ট ব্যক্তি, বলিউড তারকারা তাঁর এই আন্দোলনে সংহতি জানালেও কেন্দ্রর কোন হেলদোল দেখা যায়নি।
দিল্লির উচ্চ আদালত তাঁর স্বাস্থ্য নিয়ে তদারকি করতে বলে।
আজ সোনমের স্ত্রী গীতাঞ্জলি জে আংমো জানান, তাঁর অনুমোদন ছাড়া ওঁকে কোন রকম ওষুধ ইত্যাদি দেওয়া যাবে না। তিনিও স্বামীর সঙ্গে হাসপাতালে আছেন।
সোনম ওয়াংচুকের দীর্ঘ অনশন নিয়ে বিভিন্ন মহল উদ্বেগ ব্যক্ত করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*