দশে দশ

Spread the love
  1. সুফল পেয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’ কর্মসূচিতে এসে তাঁকে মিষ্টি খাইয়ে গেলেন ভবানীপুরের ৮১ বছরের বৃদ্ধ প্রবীর মুখোপাধ্যায়। মুখ্যম‍ন্ত্রীও হাসি মুখে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। শুভেন্দুকে বুকে টেনে নিলেন বৃদ্ধ।
  2. বিজেপি সরকারের প্রথম বাজেট পেশে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত দুর্গাপুরে সেমিকন্ডাক্টর ইউনিট তৈরির যে ঘোষণা করেছিলেন, তা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ শুরু হয়েছে। এই ইউনিটের জমি পরিদর্শনের জন্য অগস্টে দুর্গাপুর ও পানাগড়ে আসছে জাপানের বিখ্যাত সংস্থা মিৎসুবিশি কর্পোরেশনের এক প্রতিনিধি দল।
  3. শহরের ১০ জায়গায় হানা ইডির। একসঙ্গে ১০ জায়গায় চলছে তল্লাশি। প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত ও তাঁর ঘনিষ্ঠের বাড়ি থেকে সোনা উদ্ধার করেছিল পুলিশ। তার তদন্তেই এই ইডি অভিযান বলে জানা গিয়েছে।
  4. শহরে ফিরছেন তসলিমা নাসরিন। প্রায় ২০ বছর পর কলকাতায় ফিরছেন তিনি। আগামিকাল রবীন্দ্র সদনে বই প্রকাশ অনুষ্ঠানে থাকবেন সাহিত্যিক।
  5. প্রায় ৩ দফায় ৩টি চেকের মাধ্যমে ক্লাবকে দেড় কোটি টাকা দিয়েছিলেন হুমায়ুন। কিন্তু সেই ৩টি চেকই বাউন্স করেছে ফলে প্রবল দুশ্চিন্তায় ভুগছে মহমেডান দল।
  6. হাওড়া-বর্ধমান মেন লাইনে বড়সড় বিপত্তি। ভদ্রেশ্বরের কাছে একটি মালগাড়ির ইঞ্জিন বেলাইন হয়ে যাওয়ায় ট্রেন চলাচল ব্যাহত।
  7. বৃষ্টির দাপট কমলেও আজ, শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির তীব্রতা ও পরিমাণ কিছুটা কম হতে পারে। অন্য দিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির দাপট অব্যহত থাকবে।
  8. মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডিতে গভীর রাতে ভয়াবহ দুর্ঘটনা। একটি চারতলা বাড়ির বড় অংশ আচমকাই ধসে পড়ে। এই ঘটনায় অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নীচে এখনও ৪ থেকে ৮ জন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা ।
  9. মরক্কোর উপকূল থেকে সমুদ্রপথে সাঁতরে এবং স্থলভাগের সীমান্ত বেড়া টপকে হাজারো মানুষ ঢোকার চেষ্টা করছেন। বিপজ্জনক এই যাত্রায় বৃহস্পতিবার অন্তত ৯ জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
  10. রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলে শুক্রবার (৩১ জুলাই) ড্রোন হামলার পরে একটি জ্বালানি কেন্দ্র ও কয়েকটি গুদামে আগুন লাগে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*