রোজদিন ডেস্ক: ২০১৩ সালে সংস্থার তরুণী সহকর্মী কে যৌন হেনস্থার দায়ে বম্বে উচ্চ আদালত বিশিষ্ট সাংবাদিক, তেহেলকার প্রতিষ্ঠাতা তরুণ তেজপাল কে দশ বছরের কারাদন্ডের নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার বিচার পতি নীলা গোখলে ও বিচারপতি অমিত জামসান্দেরকরের ডিভিশন বেঞ্চ এই রায় দেন। আগামী দু সপ্তাহের মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত।
এই রায়ে দৃশ্যত বিধ্বস্ত প্রবীণ সাংবাদিক বলেন, তিনি রাজনীতির শিকার। এই রায়ের বিরুদ্ধে তিনি শীর্ষ আদালতে আবেদন করবেন।
উল্লেখ্য, দীর্ঘ দিন ধরে চলা এই হাই প্রোফাইল স্পর্শকাতর মামলায় বৃহস্পতিবার সকালেই দুই বিচারপতি তাঁকে দোষী সাব্যস্ত করেন। পরে তাঁর কারাদন্ডের নির্দেশ ও দেন তাঁরা। যা নিয়ে প্রচার মাধ্যম সহ বিভিন্ন মহলে চাপা উত্তেজনা দেখা দিয়েছে।
২০২১ সালে গোয়া আদালত তরুণ তেজপাল কে মুক্তি দিলেও গোয়া সরকার এর বিরুদ্ধে বোম্বে উচ্চ আদালতে যায়। তিনি গেরুয়া শিবিরের বিরুদ্ধে লেখনি ধরায় এই হেনস্থা বলে অভিযোগ তরুণ তেজপালের।

Be the first to comment