হিমাচল প্রদেশের চাম্বায় খাদে বাস, নিহত আট, আহত দশ 

Spread the love

রোজদিন ডেস্ক :

হিমাচল প্রদেশের চাম্বায় আজ সকালে একটি বেসরকারি বাস খাদে পড়ে অন্তত আটজন মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন।

আহত দশ। সূত্রের খবর, বাইরাগড় থেকে চাম্বা যাওয়ার পথে ছালুঞ্জ মোড়ের কাছে বাস টি খাদে পড়ে যায়। স্থানীয় মানুষ জন দ্রুত উদ্ধারের চেষ্টা করেন, পুলিশ, উদ্ধারকারী দল আসে। বাসে আঠার জন মত ছিলেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় বাস চালক সহ আটজন প্রাণ হারান। আহত দশ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিভাবে দুর্ঘটনা হোল পুলিশ তদন্ত করছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। সাত সকালের এই দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*