Nurse death in nrs hopital: এনআরএস হাসপাতালের শৌচাগারে মিলল নার্সের দেহ, কীভাবে মৃত্যু, ঘনাচ্ছে রহস্য, খবর পেয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

Spread the love

প্রতিবেদন: ফের আরজি কর কাণ্ডের ছায়া। এবার কলকাতারই আর এক বড় সরকারি হাসপাতাল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (NRS Hospital) শৌচাগার থেকে মিলল ওই হাসপাতালেরই এক নার্সের নিথর দেহ। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল জুড়ে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। কীভাবে মৃত্যু জানতে শুরু হয়েছে তদন্ত। ঘটনার খবর পেতেই নড়েচড়ে বসেছে পুলিশ, প্রশাসন। স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতালে পোঁছে গিয়েছেন। এন্টালি থানার পুলিশ ও ডিডি হোমিসাইড শাখা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিক ভাবে মৃতার শরীরে কোনও আঘাতের চিহ্ন মেলেনি বলেই পুলিশের দাবি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম রূপালি বর্মণ। বয়স প্রায় তিরিশ। আদতে রূপালির বাড়ি পূর্ব মেদিনীপুরে। এক বছর আগে তাঁর বিয়ে হয়। তারপর থেকে স্বামীর সঙ্গে দমদম এলাকায় থাকতেন। বুধবার রাতে তাঁর আচরণে বা শারীরিক অবস্থায় কোনও অস্বাভাবিকতা ছিল না, বলেই জানাচ্ছেন সহকর্মীরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে স্ত্রীরোগ বিভাগের এইচডিইউতে নাইট ডিউটি ছিল তাঁর। ডিউটিতে সময় মতোই আসপন তিনি। ঘন্টাখানেক পর শৌচাগারে যান। কিন্তু অনেকক্ষণ পরও না ফেরায় সহকর্মীরা খোঁজাখুঁজি শুরু করেন। শৌচাগারে গিয়ে দেখেন তা ভিতর থেকে বন্ধ। ডাকাডাকি করে না মেলায় দরজা ভাঙেন। সেখানেই অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে চিকিৎসকদের কাছে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*