Jadavpur University সোমবার খুলছে, আর এস এসের কর্মসূচি নিয়ে চাপা উত্তেজনা

Spread the love

রোজদিন ডেস্ক: গত বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর তান্ডবের পর সোমবার তা খুলছে। যদিও বিশ্ববিদ্যালয়ের ভিতরে বাইরে এখন ও চাপা উত্তেজনার আবহ। সোমবার বিকেলে দীর্ঘ ঐতিহ্য বাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে ” ধ্বংসের প্রতিক্রিয়াশীল কমিউনিস্ট চক্রান্ত ব্যর্থ করতে ” আর এস এসের প্রভাবিত ছাত্র, শিক্ষক সহ একাধিক সংগঠন মিছিলের ডাক দিয়েছে। বিকেলে দক্ষিণাপণ থেকে শুরু হয়ে তা এইট বি বাস ট্যান্ড অবধি যাওয়ার কথা।
অন্যদিকে রবিবার মুখ্যমন্ত্রী র উদ্দেশ্যে খোলা চিঠি দিয়েছে এস এফ আই। সেখানে এই শিক্ষা প্রতিষ্ঠানে দেশবিরোধী কাজ সহ নানা অভিযোগ খন্ডন করা হয়েছে। এস এফ আই এর বক্তব্য, মুখ্যমন্ত্রী কে ভুল খবর দেওয়া হয়েছে।
ইতিমধ্যে ওখানকার সাম্প্রতিক ঘটনা বলি নিয়ে তদন্ত কমিটির প্রধান শুভশঙ্কর সরকার দায়িত্ব নিতে অস্বীকার করলে কবে তদন্ত শুরু হবে অনিশ্য।
সোমবার উপাচার্য এই সব নিয়ে বৈঠক করবেন বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*