রোজদিন ডেস্ক: পাকিস্তানে দীর্ঘ দিন ধরে কারাবন্দি প্রাক্তন তারকা ক্রিকেটার ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ব্যক্ত করে আন্তর্জাতিক ক্ষেত্রের ২১ জন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক রা পাকিস্তান সরকারকে চিঠি দিয়েছেন।। তাঁদের মধ্যে ভারতের সুনীল গাভাসকর, কপিল দেব, দিলীপ বেঙ্গসরকর ও আছেন।
এর আগে ফেব্রুয়ারিতে ও ১৪ জন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক এক ই বিষয়ে চিঠি দিয়েছিলেন।। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে লেখা এই চিঠি তে তাঁরা ইমরান খানের সুচিকিৎসা, সাপ্তাহিক পারিবারিক সাক্ষাতের ব্যবস্থা করার আর্জি জানান।
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিশ্ববিখ্যাত তারকা ক্রিকেটার গত তিন বছর ধরে কারাবন্দি। তাঁর পরিবার পরিজনদের ও নিয়মিত দেখা করতে দেওয়া হয় না।
২১, জন প্রাক্তন ক্রিকেট অধিনায়ক চিঠি তে জানান,তাঁরা রাজনীতিবিদ হিসাবে নয়, ইমরান খানের সতীর্থ হিসাবে এই আর্জি জানাচ্ছেন। পাকিস্তানের অভ্যন্তরীণ বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে চান না।
চিঠি তে স্বাক্ষর কারীদের মধ্যে ভারতের তিন প্রাক্তন অধিনায়ক ছাড়া মাইকেল আথারটন, অ্যালান বর্ডার, ইয়ান চ্যাপেল, ডেভিড গাওয়ার, নাসের হুসেন, ক্লাইভ লয়েড, অর্জুন রণতুঙ্গা,
স্টিভ ওয়া প্রমুখ বিশ্বখ্যাত ক্রিকেটার রা আছেন।

Be the first to comment