রোজদিন ডেস্ক: গত বছর অপারেশন সিঁদূরে (Operation Sindoor) ধ্বংস হয়ে যাওয়া বিশ্বের ত্রাস জৈশ-ই-মহম্মদের ঘাঁটি ফের গড়ে দিলো পাকিস্তান। সূত্রের খবর, ধসে পড়া গম্বুজগুলি নতুন করে তৈরি করা, ধূলিসাৎ হয়ে যাওয়া জঙ্গি শিবির পালিশ করা মার্বেল পাথর, রঙ, প্লাস্টার করে নতুন রূপ দেওয়া হয়েছে। জাতিসংঘ, আমেরিকা সন্ত্রাসী সংগঠন তকমা দিলেও খুব দ্রুততার সঙ্গে জৈশের সদর দফতর পুননির্মাণ করা হয়েছে। যা নিয়ে বিস্মিত স্থানীয় মানুষ, বিশ্বের বহু দেশও। ভারতও এতে উদ্বিগ্ন। অর্থাভবে ক্লিষ্ট পাকিস্তান সরকার জৈশ কে ২৫ কোটি পাকিস্তানি টাকা দিয়েছে বলে জানা যায়।

Be the first to comment